Wednesday, October 28, 2026
Wednesday, October 28, 2026
Homeঅর্থনীতি-বাণিজ্যআর্থিক খাত সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

আর্থিক খাত সংস্কারে ১০০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১২ সেপ্টেম্বর প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংককে চিঠি দেয় সরকার।

এ ঋণের মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে ৭৫ কোটি ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোদন হতে পারে।

তবে ঋণ পেতে বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন, নতুন টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে।

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments