Wednesday, October 28, 2026
Wednesday, October 28, 2026
Homeরাজনীতিশনিবারের ঘটনায় বার্তা দিলো গোপালগঞ্জ আওয়ামী লীগ

শনিবারের ঘটনায় বার্তা দিলো গোপালগঞ্জ আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলতে গেলে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। শনিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ আওয়ামী লীগ তাদের ফেরিফাইড ফেসবুক পেজে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়- ঘোনাপাড়ার ঘটনায় আওয়ামী লীগকে জড়িয়ে বিএনপির মিথ্যাচার করেছে।

বার্তাটি হুবহু তুলে দেওয়া হলো- ‘গতকাল বিএনপি’র কিছু লোকেরা ঘোনাপাড়ায় ব্যানার বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলতে গেলে জনতার কথা কাটাকাটি হয় এবং ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

আওয়ামী লীগ এই ঘটনার সঙ্গে কথা বলা উদ্দেশ্যমূলক চক্রান্ত। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কোন অবস্থায় জড়িত নয়। আমরা অতীতে যেমন শান্তিপূর্ণ আন্দোলন করেছি ভবিষ্যতেও একইভাবে সকল কর্মসূচি পালন করব।’

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments