Wednesday, October 28, 2026
Wednesday, October 28, 2026
Homeঅপরাধপিলখানা হত্যাকাণ্ড: ১৫ বছর পর কারামুক্ত বিডিআর জওয়ানরা

পিলখানা হত্যাকাণ্ড: ১৫ বছর পর কারামুক্ত বিডিআর জওয়ানরা

ডেস্ক রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর গাজীপুরের কাশিম কারাগারে বন্দী তৎকালীন বিডিআরের ১২৬ জন জওয়ান মুক্তি পাচ্ছেন। ইতোমধ্যে ১৬ জন আসামি মুক্তিলাভ করে কারাগার ছেড়েছেন। মুক্তির খবরে স্বজনরা কারা ফটকে ভিড় জমিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার পর তারা কারাগার থেকে একে একে তারা বের হতে থাকেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদেরকে মুক্তি দিতে শুরু করি।

তিনি বলেন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৩ জন মুক্তি পাচ্ছেন। ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। গত মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments