বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeঅপরাধরমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের

রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের ১ হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ।

প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।

আমিরাতে প্রায়ই বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় বিশেষ দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।

গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

 

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments