মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeঅপরাধপ্রতারণার নতুন ফাঁদ: উত্তরখানে জাল দলিলের রমরমা ব্যবসা

প্রতারণার নতুন ফাঁদ: উত্তরখানে জাল দলিলের রমরমা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি: প্রতারণার মামলায় সাইফুল জেল হাজতে, আব্দুল করিম ও আনিছুর পলাতক।

ঢাকার উত্তরখান এলাকায় কিছু জমির দালাল, ভূমিদস্যু, সন্ত্রাসী এবং প্রতারক চক্র একই জমি বারবার বিক্রয়ের ফাঁদ পেতে সমাজের সাধারণ মানুষকে নিঃস্ব করে দিচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় ঐ এলাকার প্রভাবশালী জমির দালাল, ভূমিদস্যু, সন্ত্রাসী এবং প্রতারকচক্রের হুতা আব্দুল করিম, পিতাঃ মোহন মাতব্বর ১৯৯৫ইং সালে অরুণ মিয়া হতে ১৩০০নং দলিলে ৮.৭৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে ১৯৯৭ইং মাহফুজ আলী মিয়া ও জাহানারা বেগম এর কাছে যথাক্রমে ১১৪২৮ ও ১১৪২৯ নং দলিলে পুরো ৮.৭৫ শতাংশ জমি বিক্রয় করে নিঃসত্তবান হন। কিন্তু ২৭ বছর পর আবার ১৩০০নং দলিলে কোন জমি অবশিষ্ট না থাকা সত্তে¡ও আব্দুল করিম, মোঃ সাইফুল ইসলাম খান এবং আনিছুর রহমান যোগসাজোসে উক্ত ১৩০০ নং দলিল এবং অন্যের ৪৩২০ নং দলিল সৃজন করে বিক্রয়ের উদ্দেশ্যে রেজিষ্ট্রি বায়না সম্পন্ন করে জমি দখলের চেষ্টা করে। দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে শান্তিপূর্ণ ভোগ দখলকারীদের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ২০ লক্ষ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন গালিগালাজ, প্রাণনাশের হুমকি, অত্যাচার-নির্যাতন চালায় এবং ভুক্তভোগীর সীমানা প্রাচীরের উর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য মজুদ রাখা মালামাল রাতের আঁধারে চুরি করে বিক্রি করে দেয়। আরো খোঁজ নিয়ে জানা যায় ঐ প্রতারক চক্রটি প্রকৃত মালিকের জমির কাগজপত্র জাল করে বায়না করে টাকা গ্রহণ করে। তারপর প্রকৃত মালিকের জমি দখল করার চেষ্টা করে। দখল করতে পারলে মোটা অংকের চাঁদার বিনিময়ে রফাদফা করে।

আরো খোঁজ নিয়ে জানা যায় আব্দুল করিম ১৯৮৫ইং সালে আকিজ মিয়া হতে ৪৩২১ নং দলিলে ক্রয় সূত্রে ৮.৭৫ শতাংশ জমির মালিকানা প্রাপ্ত হন কিন্তু ১৯৯৭ইং সালের পরে সিটি জরিপ চলাকালে প্রতারণা করে দুটি দাগ যথাক্রমে ৪৭২২ ও ১৬৪৪ দাগ সৃষ্টি করে ৮.৭৫ শতাংশ এর স্থলে প্রতারণা করে (৭.২৭+৩.৭৩)=১১.০১ শতাংশ জমি রেকর্ড করিয়ে নেয়। আরো খোঁজ নিয়ে জানা যায় ২০০০ইং সালে সিটি জরিপ চলাকালে আব্দুল করিম ১৯৯৭ইং সালে পুরোপুরি বিক্রিত জমির ১৩০০নং দলিলকে প্রতারণা করে পুনরায় সৃজন করে ১৩২৭৭ নং দলিল দিয়ে ৭.৪৪ শতাংশ জমি রেকর্ড করে নেন। এই ১৩২৭৭ নং দলিলের অবিকল নকল উত্তোলন করে জানা যায় এই দলিলের মালিক আব্দুল করিম নন।

এ ধরনের ঘটনা উক্ত এলাকায় অহরহ হচ্ছে। উক্ত প্রতারণা, চাঁদাদাবী, চুরি, প্রাণনাশের হুমকি এবং নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে জমির দালাল, ভূমিদস্যু, সন্ত্রাসী এবং প্রতারক আব্দুল করিম, সাইফুল ইসলাম খান এবং আনিছুর রহমানের বিরুদ্ধে ঢাকার বিজ্ঞ সিএমএম কোর্টে মামলা দায়ের করেন। মামলা নং ৬২৮/২০২৪ইং, তারিখঃ ০৫/১১/২০২৪ইং। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। ডিবি কর্র্তৃক তদন্ত করে ৩২৩/৩৭৯/৩৮৫/ ৪৬৭/৪৬৮/৫০৬ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত প্রতারক আব্দুল করিম, সাইফুল ইসলাম খান এবং আনিছুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উত্তরখান থানা পুলিশ গত ২৮/০৩/২০২৫ইং তারিখ মোঃ সাইফুল ইসলাম খানকে গ্রেফতার করিলে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অপর দুই প্রতারক আব্দুল করিম ও আনিছুর রহমান বর্তমানে পলাতক রহিয়াছে। তাহাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে ডজনখানেক মামলা রহিয়াছে।

 

অপরাধ জগত24/এআইএ

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments