বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeবিনোদনহলুদ সাংবাদিকরা দিন দিন বেড়ে চলেছে: বুবলী

হলুদ সাংবাদিকরা দিন দিন বেড়ে চলেছে: বুবলী

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলীর ‘রিভেঞ্জ’। মোহাম্মদ ইকবাল পরিচালিত এ সিনেমায় জিয়াউল রোশানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। সম্প্রতি হলুদ সাংবাদিকদের নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (১৮ জুন) টেলিভিশনের এক সাক্ষাৎকারে বুবলী বলেন, হলুদ সাংবাদিকরা যে কোন প্রোগ্রামে অদ্ভুত রকমের প্রশ্ন করে যেটার কোন ভিত্তি থাকে না। এ ধরনের প্রশ্নে করে তাদের নিজেদের দিকে অ্যাটেনশনের নেওয়ার জন্য যেন সে ভাইরাল হয়ে যায়। এগুলো খুব ভালো প্র্যাকটিস।

তিনি বলেন, এদের কারণে অনেকেই সাংবাদিকতা পেশাটাকে প্রশ্নবিদ্ধ করে। যারা সাংবাদিকতা ইথিক্স মেনে চলে তাদের খেয়াল রাখতে হবে যেন এই পেশাতে হলুদ সাংবাদিক প্রশ্রয় না পায়।

ছেলে শেহজাদের সাথে ঈদ কেমন কাটলো এ প্রশ্নের বিষয়ে বুবলী বলেন, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো। সন্তানের সাথে ঈদের এই সুন্দর সময়গুলো সারাজীবন বেঁচে থাকে।

আমার কাছে শেহজাদের সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত ঈদের আনন্দের মতো। আমি যখন এমনিতেও বাসায় হয়ত নামাজ পড়ি সে সময় শেহজাদ আমার কাঁধে -পিঠে উঠে যায়। এমনকি নিজে নিজে জায়নামাজ নিয়ে নামাজ পড়ার চেষ্টা করছে।

বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন।

এ ছবিতে শুটিংয়ের সময় ও পরবর্তী বিভিন্ন সময়ে শাকিব খান ও বুবলীর প্রেম নিয়ে গুঞ্জন উঠে। তাদের প্রেম-বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দু’জনেই বিষয়টি গোপন রাখেন।

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments