বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeখেলাধুলাসুপার এইটের প্রাপ্তি হবে বোনাস: হাথুরু

সুপার এইটের প্রাপ্তি হবে বোনাস: হাথুরু

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন সুপার এইটের চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে পরীক্ষা দিতে হবে নাজমুল শান্তদের। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার চিন্তায় ঘুম হারাম করছেন না বলে জানিয়েছেন দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বরং সুপার এইটের যেকোন প্রাপ্তি দলের জন্য বোনাস হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এন্টিগায় শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ওই ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে এসেছিলাম সুপার এইটে খেলার লক্ষ্য নিয়ে। আমি মনে করি, দারুণভাবে আমরা ওই লক্ষ্য অর্জন করেছি। বোলাররা আমাদের টুর্নামেন্টে রেখেছে, কন্ডিশনের সুবিধা নিতে পেরেছে।’

সুপার এইটে খেলার সুযোগ পেয়ে খুশি বলে জানিয়েছেন টাইগার হেড কোচ। গ্রুপের তিন দলকেই চ্যালেঞ্জ জানানো এখন মূল লক্ষ্য বলে উল্লেখ করেছেন তিনি, ‘আমরা সুপার এইটে আসতে পেরে খুশি, এখান থেকে যা কিছু প্রাপ্তি তা হবে বোনাস। সুতরাং আমরা স্বাধীনতা নিয়ে খেলব। গ্রুপের তিন দলকেই আমাদের সর্বোচ্চটা দিয়ে চ্যালেঞ্জ জানাবো।’

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন হাথুরুসিংহে। তার আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচ ছিলেন তিনি। ওই সূত্রে অস্ট্রেলিয়া দলের অনেককে চেনা তার। হাথুরু জানিয়েছেন, অনেক অজি ক্রিকেটারের শক্তি-দুর্বলতা জানেন তিনি। কিন্তু সেটা খুব একটা কাজে দেবে বলে মনে হয় না তার।

লঙ্কান এই হেড কোচ বলেন, ‘১২ মাস আগে আমি নিউ সাউথ ওয়েলসে ছিলাম। আমি তাদের অনেককে চিনি। ওরা অসাধারণ খেলোয়াড় এবং নিজেদের ম্যাচ নিয়ে খুবই আত্মবিশ্বাসী। আমরা তাদের শক্তি-দুর্বলতা নিয়ে অনেক কিছুই জানি। এটা খুব বেশি উপকারে আসবে না, তবে নির্দিষ্ট দিনে কন্ডিশন বড় ভূমিকা রাখতে পারে। আমরা কন্ডিশনের সুবিধা নিতে মুখিয়ে আছি।’

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments