বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeআন্তর্জাতিকহঠাৎ অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

খেলা জগত: অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২ জুন) দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন এই অজি অলরাউন্ডার।

২০১২ সালের আগস্টে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। এরপর অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২০১৫ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এই অলরাউন্ডার।

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক ক্যালেন্ডারে এই ফরম্যাটের পরবর্তী বড় টুর্নামেন্ট হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটিতে খেলে টি-টোয়েন্টি থেকেও অবসর নিতে পারেন অজি এই তারকা।

শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার। ম্যাক্সওয়েল জানান, ২০২২ সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওয়ানডে ক্রিকেট শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments