বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeঅপরাধগাজীপুর থেকে বিপুল পরিমান জাল টাকা ও মেশিন সহ গ্রেফতার ১

গাজীপুর থেকে বিপুল পরিমান জাল টাকা ও মেশিন সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গতকাল রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভান্নারা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০৬,৫০০ (দশ লক্ষ ছয় হাজার পাঁচশত) জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ রিয়াজ হোসেন (২২)’কে গ্রেফতার করে।

জাল নোট ও জাল নোট তৈরির মেশিন

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভান্নারা বেলতলা এলাকার নিজ বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে আসছে। পরবর্তীতে উক্ত জাল টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছে। সে সারা বছরই জাল টাকা খোলা মার্কেটে সরবরাহ করে কিন্তু বিশেষ করে ঈদ-উল-আযাহায় অধিক পরিমাণে নগদ টাকার লেনদেন হয় বিধায় সে এ সুযোগটি গ্রহণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৩ জুন ২০২৫ তারিখ মধ্যরাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ভান্নারা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১০,০৬,৫০০ (দশ লক্ষ ছয় হাজার পাঁচশত) টাকার জাল নোট ও জাল নোট তৈরির মেশিন সহ রিয়াজ হোসেন (২২)’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ জগত24/আসিফ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments