বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeআন্তর্জাতিকবিপিএল খেলতে এসে ইমাদ ওয়াসিমের বিবাহবিচ্ছেদের ঘোষণা

বিপিএল খেলতে এসে ইমাদ ওয়াসিমের বিবাহবিচ্ছেদের ঘোষণা

খেলা জগত: চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বর্তমানে বাংলাদেশের সিলেটে অবস্থান করছেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) রাতে সেখানে থেকেই ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই পাক অলরাউন্ডার।

ইনস্টাগ্রামে এক পোস্টে ইমাদ লেখেন, ‘গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ আর সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে আন্তরিক অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।’

ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক

তিনি আরও লেখেন, ‘দয়া করে ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ্য করবেন না। কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস না করতেও সবাইকে অনুরোধ করছি।

ইমাদ লেখেন, ‘সন্তানদের বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, আমি তাদের বাবা। আমি আগের মতোই দায়িত্বশীলভাবে তাদের দেখভাল করে যাব। আপনাদের বোঝাপড়া ও সম্মানের জন্য ধন্যবাদ।’

বিপিএল খেলতে এসে বিচ্ছেদের ঘোষণা ইমাদ ওয়াসিমের

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানিয়া আশফাকও। তিনি লেখেন, ‘আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি।’

এছাড়া বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে দায়ী করেছেন সানিয়া আশফাক। তার ভাষ্য অনুযায়ী, ইমাদকে বিয়ে করার ইচ্ছা থাকা এক তৃতীয় ব্যক্তির জড়িত হওয়াটা তাদের ভেঙে পড়া সম্পর্কে ‘চূড়ান্ত আঘাত’ হয়ে আসে।

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments