মেহেদী হাসান মোল্লা:গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জুবায়ের হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।
সোমবার (৮ জুন) দুপুরে মহানগরীর কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানিশাইল মুন্সিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত জুবায়ের হোসেন শিশুটিকে তাদের ভাড়াকৃত বাসায় ডেকে নিয়ে যান। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে নিজ বাসায় ফিরে আসে। তার মা বিষয়টি জানতে চাইলে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দেন।
পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত জুবায়ের হোসেন তার ভাড়াকৃত বাসা থেকে পালিয়ে যান বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগী শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালেদ হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগী শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্টসহ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ জগত24/এআইএ
