মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeঅপরাধআশুলিয়া থানায় সাবেক দুই এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আশুলিয়া থানায় সাবেক দুই এমপিসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও পিটিয়ে হত্যার অভিযোগে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদ এবং তিন ইউপি চেয়ারম্যানসহ ১১৯ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।

আজ শনিবার (১৭ আগস্ট) সকালে আশুলিয়া থানা পুলিশের ওসি এ এফ এম সায়েদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) রাতে সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানায় ১১৯ জনের নাম উল্লেখ করে নিহত আস-সাবুরের প্রতিবেশী চাচাতো ভাই সাহিদ হাসান এ মামলাটি দায়ের করেন।

নিহত আস-সাবুর (১৬) নওগাঁর মহাদেবপুর থানার মহাদেবপুর গ্রামের নায়েদ ওরফে জাকিরের ছেলে। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার শিমুলতলা এলাকায় পরিবারের সঙ্গে থেকে জামগড়া শাহীন স্কুলে ১০ দশম শ্রেণিতে লেখাপড়া করতো।

মামলার এজাহারে জানা যায়, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে আস-সাবুর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য তার ভাড়া বাসা শিমুলতলা থেকে বাইপাইলে যায়। পরে দুপুর ২টার দিকে মামলার বাদী খবর পান তার ভাই আস-সাবুর মৃত অবস্থায় বাইপাইল মোড়ে পড়ে আছে। খবর পেয়ে লোকজন নিয়ে বাইপাইল মোড়ে গিয়ে তিনি দেখেন তার ভাইয়ের ক্ষত-বিক্ষত নিথর লাশ পড়ে আছে।

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডেন্ডাবর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৫৫), আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য টংগাবাড়ি এলাকার মৃত আনোয়ার জংয়ের ছেলে তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন (৫৪) ও তার বাবা সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি কুলু, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান (৬১), আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবউদ্দিন মাদবর (৫৮), ইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূইয়া (৫০), সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার (৭০) ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার (৫২) সহ ১১৯ জন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, শুক্রবার রাতে ১১৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামরা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments