Wednesday, October 28, 2026
Wednesday, October 28, 2026
Homeআন্তর্জাতিকভারতের সর্বোচ্চ সেলেব্রিটি করদাতা শাহরুখ

ভারতের সর্বোচ্চ সেলেব্রিটি করদাতা শাহরুখ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সেলেব্রিটি করদাতাদের তালিকা প্রকাশ্যে এসেছে। ২০২৩-২০২৪ অর্থবর্ষের হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি কর দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবর্ষে ৯২ কোটি রুপি আয়কর দিয়েছেন শাহরুখ। আর সেটার জন্যই তিনি এই বছরের সর্বোচ্চ করদাতা ভারতীয় তারকা হয়েছেন।

শাহরুখ খানের পরেই রয়েছেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। তার দেওয়া করের অঙ্ক ৮০ কোটি টাকা। তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে সালমান খান এবং অমিতাভ বচ্চন। সালমান কর দিয়েছেন ৭৫ কোটি রুপি এবং অমিতাভ বচ্চনের দেয়া করের পরিমাণ ৭১ কোটি রুপি।

৬৬ কোটি রুপি কর দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি। এরপরে আছেন অজয় দেবগণ, তিনি ৪২ কোটি রুপি কর দিয়েছেন।

সপ্তমে ধোনি, ৩৮ কোটি রুপি কর দিয়েছেন এই তারকা ক্রিকেটার। এরপরেই অভিনেতা রণবীর কাপুর, যিনি কর দিয়েছেন ৩৬ কোটি রুপি। এরপরে হৃতিক এবং শচীন টেন্ডুলকার দুজনেই ২৮ কোটি রুপি করে কর দিয়েছেন।

এই তালিকার সেরা বিশে নাম আছে কারিনা, কিয়ারা ও ক্যাটরিনার। এছাড়াও আছেন কপিল শর্মা, সৌরভ গাঙ্গুলী, শহিদ কাপুর, হারদিক পান্ডিয়া, আল্লু অর্জুন, মোহন লাল এবং পঞ্চজ ত্রিপাঠি।

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments