নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষ ছয়টি মামলা দায়ের করেছেন। এর মধ্যে পাঁচটি মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১ হাজার ৯১০ জনকে আসামি করা হয়েছে। অন্য একটি মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও সংখ্যা উল্লেখ নেই।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, শ্রমিক অসন্তোষকে ঘিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত কয়েকদিনে আশুলিয়া থানায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। মামলায় উচ্ছৃঙ্খল শ্রমিকসহ বহিরাগত (অজ্ঞাত) অন্তত দুই সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এসকল মামলা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
অপরাধ জগত24/এআইএ
