বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeসর্বশেষ সংবাদসোমবার থেকে কমতে পারে বৃষ্টিপাত

সোমবার থেকে কমতে পারে বৃষ্টিপাত

অনলাইন ডেস্ক: আগামীকাল সোমবার থেকে দেশজুড়ে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সরকারি এই সংস্থাটি জানিয়েছে, আজ রোববার সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করে গতকাল শনিবার থেকেই। এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। তাই বৃষ্টির পরিমাণও কমে আসছে।

এদিকে এখনও সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দর গুলোকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, আজ রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার। সবচেয়ে বেশি হয়েছে পটুয়াখালীতে ২২৩ মিলিমিটার।

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments