বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeসর্বশেষ সংবাদফার্স্ট লাইন স্কুলে সাভার সিটিজেন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি পালন

ফার্স্ট লাইন স্কুলে সাভার সিটিজেন ক্লাবের বৃক্ষরোপন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক: বদলে যাচ্ছে আবহাওয়ার চিরচেনা চরিত্র। গরমের তীব্রতায় পুড়ছে দেশ। জলবায়ু পরিবর্তন এবং বৃক্ষ নিধনসহ নানা ভাবে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য। এ থেকে রক্ষা পেতে দরকার প্রচুর পরিমাণে গাছ লাগানো। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে ‘সাভার সিটিজেন ক্লাব’ ফলজ ও বনজ বৃক্ষ রোপনের কর্মসূচি পালন করছে।

যার ধারাবাহিকতায় আজ রোববার (২৩ সেপ্টেম্বর) আশুলিয়ায় ফার্স্ট লাইন স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘সাভার সিটিজেন ক্লাব’।

বৃক্ষরোপণ কর্মসূচি পালন নিয়ে সাভার সিটিজেন ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান অপরাধ জগত24’কে বলেন, বাংলাদেশের বর্তমানে যে তাপদাহ বিরাজ করছে, এতে জনজীবন অনেক দুর্বিষহ হয়ে উঠেছে। আর এই তাপদাহকে অনুকূলে নিয়ে আসার জন্যই ‘সাভার সিটিজেন ক্লাব’ উদ্যোগ নিয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। তারই অংশ হিসেবে আজ আমরা ফার্স লাইন স্কুলে এ কর্মসূচি পালন করেছি।

তিনি আরো বলেন, এ বছর আমাদের সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার বৃক্ষরোপণ করেছি। এবং সাভার একটি গুচ্ছ গ্রামে ১৫০০ গাছ উপহার দিয়েছি।

ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আরো বলেন, আমরা প্রতি বছর এভাবে সাভার-আশুলিয়ার পাশাপাশি সারাদেশে বৃহৎ আকারে এই কার্যক্রম করার পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ।

কর্মসূচি সম্পর্কে ফার্স্ট লাইন স্কুলের সভাপতি বিপ্লব কুমার ঘোষ বলেন, এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কেউ আমাদের স্কুলে গাছ উপহার দেয়নি, যা পেয়ে আমরা অনেক খুশি এবং ভবিষ্যতে যাতে এই ক্লাব আমাদের স্কুলে আরো অনেক সুযোগ সুবিধা প্রদান করতে পারেন। এটাই প্রত্যাশা।

ফার্স্ট লাইন স্কুলের প্রতিষ্ঠাতা জুলহাস খান বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের কি ভূমিকা হওয়া উচিত, তা এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে উৎসাহ পেয়েছে। যা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে সাভার সিটিজেন ক্লাবকে।

এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, ফার্স্ট লাইন স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত চক্রবর্তী, সমাজ সেবক মো. আবুল হোসেন পলান, শফিকুল ইসলাম পিন্টু, আরিফুল ইসলাম জুয়েল, জাফর সাদিক, মো. জাকির হোসেন, মো. মনসুর খান, ইমন সরদার, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, নাসু মিয়া এবং অপরাধ জগত প্রতিদিন’র সহযোগী সম্পাদক এস এম আমিরুল ইসলাম আসিফ।

 

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments