Wednesday, October 28, 2026
Wednesday, October 28, 2026
Homeঅপরাধযৌথ বাহিনীর অভিযান: জেনেভা ক্যাম্প থেকে পিচ্চি রাজাসহ গ্রেপ্তার ৩৫

যৌথ বাহিনীর অভিযান: জেনেভা ক্যাম্প থেকে পিচ্চি রাজাসহ গ্রেপ্তার ৩৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে মাদককারবারি পিচ্চি রাজাসহ ৩৫ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব ২-এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযানে ৩১ জন দুর্বৃত্ত, তিনজন নারী মাদকব্যবসায়ী ও শীর্ষ মাদকব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, জেনিভা ক্যাম্পের মাদক ব্যবসার দখল নিয়ে দ্বন্দ্ব বহুদিনের। তবে দেশের অস্থিরতার মধ্যে গত জুলাই থেকে প্রাণক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে সেখানকার দুটি পক্ষ। আওয়ামী

৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর গণভবনের পাশাপাশি মোহাম্মদপুর ও আদাবর থানা লুটপাট চালিয়েছে জেনিভা ক্যাম্পের কিছু তরুণ। তারা অস্ত্র ও গোলাবারুদ লুট করে ক্যাম্পে নিয়ে আসে। সম্প্রতি কয়েকটি সংঘাতে অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুড়তে দেখা গেছে। গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে সাদ্দাম হোসেন সনু ও শাহেন শাহ নামে দুই যুবকের।

স্থানীরা জানিয়েছেন, জেনিভা ক্যাম্পের ঘরগুলোর আয়তন খুবই ছোট। ছোট ছোট ঘরে তিন প্রজন্মের মানুষ সবাই একসঙ্গে থাকেন। ঘিঞ্জি পরিবেশে পানি আর শৌচাগারের সংকটও আছে। এর মধ্যে আধিপত্য বিস্তার ও মাদক কেনাবেচা নিয়ে নিয়মিত সংঘাত দ্বন্দ্ব মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে।

 

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments