Wednesday, October 28, 2026
Wednesday, October 28, 2026
Homeজাতীয়আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার (৪ অক্টোবর) ইসলামাবাদ হয়ে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ১১ বছর পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম। তিনি আড়াই থেকে তিন ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন। সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরুত্বপূর্ণ সব উপাদান থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, শুক্রবার দুপুরের পর বিশাল এক বহর নিয়ে ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। যেখানে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে।

এছাড়া, আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

 

অপরাধ জগত24/এআইএ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments