খেলা জগত: পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না জাতীয় দলের এই ওপেনার।
জয়ের সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছে জয়। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে।’
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের প্রথমটি খেলে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল জয়ের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তবে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি।
অপরাধ জগত24/এআইএ
