বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeঅপরাধর‌্যাবের অভিযানে রাজধানীর গাবতলী থেকে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

র‌্যাবের অভিযানে রাজধানীর গাবতলী থেকে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৩ জুন ২০২৫ তারিখ মধ্যরাতে রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞানের কাজে ব্যবহৃত চেতনাশক ঔষধ ও অন্যান্য দ্রব্যাদি উদ্ধারসহ অজ্ঞান পার্টি চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মোঃ বাদল শেখ (৪২), জেলা-মানিকগঞ্জ, মোঃ রেজাউল করিম ওরুফে খসরু (৩৪), জেলা-নাটোর, মোঃ শরীফুল ইসলাম (৪৬), গাইবান্ধা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে চক্রের অন্যান্য সদস্যদের যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে দূর পাল্লার বিভিন্ন পরিবহনে উঠে সাধারণ যাত্রীদের সাথে সখ্যতা গড়ে তোলে কৌশলে চেতনানাশক ঔষধ মিশ্রিত বিস্কুট, কোমল পানীয় পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়।

অজ্ঞানের কাজে ব্যবহৃত চেতনাশক ঔষধসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে বিধায় তারা সাধারণ যাত্রীদের চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার উদ্দেশ্যে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলো।

গ্রেফতারকৃত আসামীদের পিসিপিআর পর্যালোচনায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানা, পাকশী রেলওয়ের পোড়াদহ রেলওয়ে থানা, কুষ্টিয়ার মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরাধ জগত24/জেআই

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments